TMC MLA

এন্টালিতে তৃণমূল বিধায়ক সন্দীপনের বাড়ির বাইরে বিক্ষোভ, উঠল ‘চোর’ স্লোগান

স্থানীয়দের অভিযোগ, একাধিক এলাকায় ফ্ল্যাট-বাড়ি দখল করে টাকা না-দেওয়া, জোর করে তোলা আদায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো-সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দীপন এবং স্বর্ণকমল। এলাকাবাসীর দাবি, তাঁরা অত্যাচার সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন।

সন্দীপন সাহার বাড়ির বাইরে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০২:০৯

এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির বাইরে বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা সন্দীপন এবং স্বর্ণকমল সাহার বাড়ির বাইরে জড়ো হন। সেই বিক্ষোভ দেখা যায় এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

এ দিন সকালে রামলীলা ময়দানের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন। নেতৃত্ব দেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার পরে মিছিল করে তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির বাইরে যান। হাতে ঝাঁটা-জুতো নিয়ে বাড়ির বাইরে বিক্ষোভ করেন। সন্দীপনের ছবিতে কালি মাখানো হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। যদিও তৃণমূল বিধায়ক এবং তাঁর বাবা স্বর্ণকমল সাহার দেখা মেলেনি।

স্থানীয়দের অভিযোগ, একাধিক এলাকায় ফ্ল্যাট-বাড়ি দখল করে টাকা না-দেওয়া, জোর করে তোলা আদায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো-সহ একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দীপন এবং স্বর্ণকমল। এলাকাবাসীর দাবি, তাঁরা অত্যাচার সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, বুধবারই তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন ধরেছে। ৫৯ জন বিদ্রোহী বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন উলুবেড়িয়া পূর্বের ‘বহিষ্কৃত’ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়কদের ‘সই-জালিয়াতি’র কথা বিধানসভার স্পিকারকে লিখিত ভাবে জানানোর ‘অপরাধে’ সোমবার ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘটনাচক্রে, তৃণমূলে ভাঙনের পরের দিনই বিদ্রোহী বিধায়ক সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ।

Share