Earthquake

ভুটানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত হল রাজ‍্যের সব জেলায়

রাজ্যে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে কলকাতার বহুতল বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা ভূমিকম্পের সময় রাস্তায় বেরিয়ে এসেছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১১:৩২

ভূটানে জোরালো ভূমিকম্প হয়েছে। চীন, নেপাল, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সব জেলায় কম্পন অনুভূত হয়েছে।

আপাতত খবর, ভূটানের পুনাখা থেকে ৫ কিলোমিটার ভিতরে এই ভূমিকম্পের উৎসস্থল। ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির খবর আপাতত পাওয়া যায়নি।

ভূটানের ভূমিকম্পের জেরে কলকাতাতেও কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছু সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। শুধু কলকাতা নয় উত্তরবঙ্গের সব জেলাতেই কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে কলকাতার বহুতল বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা ভূমিকম্পের সময় রাস্তায় বেরিয়ে এসেছেন।

Share