Park Street Robbery

পার্ক স্ট্রিটে প্রযোজনার অফিস থেকে লুট লক্ষাধিক টাকা, তদন্তে পুলিশ

প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে লক্ষাধিক টাকা লুট করার অভিযোগ। পার্ক স্ট্রিট থানার অন্তর্গত রফি আহমেদ কিদোয়াই রোডে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, সাত লক্ষ ৩০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই বিল্ডিংয়ের পাঁচ তলায় একটি অফিসেই গতকাল ডাকাতি হয়েছে।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১২:০০

শহরে একটি প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে লক্ষাধিক টাকা লুট। টাকা নিয়ে দুই দুষ্কৃতী দু'দিকে দৌড় দেয় বলে অভিযোগ। গতকাল রাতে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত রফি আহমেদ কিদোয়াই রোডে ঘটনাটি ঘটেছে। পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কতৃপক্ষ। অতিরিক্ত নগরপাল রূপেশ কুমার জানান, “সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা গেছে। তাঁদের খোঁজ শুরু হয়েছে।”? 

ওই সংস্থার অভিযোগ, গতকাল রাতে ওই প্রযোজনা সংস্থার অফিসে আচমকাই ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। তাঁদের মাথায় হেলমেট পড়া ছিল। এরপর সেখান থেকে টাকার ব্যাগ নিয়ে অফিস থেকে চম্পট দেয়। তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্তকারীরা ওই প্রযোজনা সংস্থার মালিক ও কর্মীদের সঙ্গে কথা বলছেন। আজ, বুধবার সকালে ওই অফিসে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দারাও যায় সেখানে। ওই দুই দুষ্কৃতী ওই বিল্ডিংয়ের শুধু পাঁচ তলায় ওই অফিসেই কেন গেল, সেটাও তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।? 

ইতিমধ্যেই ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দা বিভাগ গিয়ে এলাকার আশপাশের একাধিক অফিসের সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট অফিসের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন । পুলিশের অনুমান সংস্থার কোথায় টাকা থাকে, তা লুটেরারা আগে থেকেই জানত। এর থেকেই তদন্তকারীরা অনুমান করছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার পূর্ব পরিচিত কোনও ব্যক্তি জড়িত থাকতে পারেন । এ দিন অতিরিক্ত নগরপাল রূপেশ কুমার জানান, “সাত লক্ষ ৩০ হাজার টাকা লুট হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা গেছে। তাঁদের খোঁজ শুরু হয়েছে।”? 


Share