OC Suspended

‘মুখ্যমন্ত্রী মৃত্যু নিয়ে ব‍্যবসা করে’, সমাজমাধ‍্যমে শুভেন্দু অধিকারীকে আক্রমণ, সাসপেন্ড মেডিকেল কলেজের ওসি ইকলাখ আহমেদ

ইকলাখ আহমেদ মেডিকেল কলেজের আউটপোস্টের ওসি ছিলেন। তিনি সার্জেন্ট থেকে ওসি হয়ে মেডিকেল কলেজের আউটপোস্টের দায়িত্ব পেয়েছিলেন। এর আগে ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসির দায়িত্ব সামলেছেন বলে খবর।

প্রতিনিধিত্বমূলক ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১২:৪৬

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড হলেন এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। আধিকারিকের নাম ইকলাখ আহমেদ। সোমবারের বিতর্ক ছড়াতেই কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ইকলাখকে সাসপেন্ড করে দিয়েছেন।

 

ইকলাখ আহমেদ মেডিকেল কলেজের আউটপোস্টের ওসি ছিলেন। তিনি সার্জেন্ট থেকে ওসি হয়ে মেডিকেল কলেজের আউটপোস্টের দায়িত্ব পেয়েছিলেন। এর আগে ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসির দায়িত্ব সামলেছেন বলে খবর।

 

নির্দেশিকায় বলা হয়েছে, ইকলাখ আহমেদ পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষ সম্পর্কে সমাজমাধ‍্যমে অবমাননাকর মন্তব্য করেছেন। সরকারি পদে থেকে কেন তিনি এমন মন্তব্য করেছেন তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সেই প্রক্রিয়া চলাকালীন, পদে বহাল থাকলে তা জনস্বার্থ ও সরকারি পরিষেবার স্বার্থের পরিপন্থী হতে পারে বলে মনে করা হয়েছে। 

 

অভিযোগ, তিনি গতকাল কর্তব্যরত অবস্থায় একটি হোয়াটসঅ‍্যাপ গ্রুপে অন্যান্য সাথে আলোচনা করছিলেন। এরই মাঝে তিনি  মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারীকে "মত কা সওদাগর" বলে অবমাননাকর মন্তব্য করেন। তিনি এ-ও বলেন, মৃত্যু মিছিল করে মুখ্যমন্ত্রী টাকা কামাতে চান। একলাখের বিষয়টি লালবাজারের নজরে আসে। যদিও একলাখ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এ ধরনের কোনও মন্তব্য করেননি। আলোচনাও আড্ডার মাঝে নানা রকম কথা হয়। তেমনই সধারণ কথা হয়েছিল বলেই দাবি করেছেন অভিযুক্ত একলাখ আহমেদ ।

 

সেই বিষয়টিকে মাথায় রেখে সোমবার বিকেলে সেন্ট্রাল ডিভিশনের অধীনস্থ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন ইন্সপেক্টর একলাখ আহমেদকে (বর্তমানে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছে) সাসপেন্ড করা হয়েছে। নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, সাসপেনশন চলাকালীন একলাখ তাঁর মূল বেতনের অর্ধেক টাকা পাবেন। এর সঙ্গে অন্যান্য প্রাপ্য ভাতা নির্বাহ হিসেবে পাবেন। তাঁকে অবিলম্বে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে তাঁর সরকারি সরঞ্জাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।


Share