Terrorist Encounter

কুলগামের সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনায় অভিযুক্ত ইসলামিক জঙ্গি কমান্ডার লতিফ ভাট নিকেশ, গোলাগুলির লড়াইয়ে মৃত আরও এক

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহম্মদ লতিফ ভাট পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন, লস্কর-ই-তৈয়বার কমান্ডার ছিল। কুলগামেরই বাসিন্দা লতিফ। আশমুজিরের একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

ইসলামিক জঙ্গি লতিফ ভাট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১২:০৮

কুলগামের সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনায় পাকিস্তানের ইসলামিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মৃতের নাম মহম্মদ লতিফ ভাট। গোলাগুলির লড়াইয়ে আরও জঙ্গি নিকেশ হয়েছে। দু’জনই লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানা গিয়েছে।

সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনার পরে লতিফ ভাটের খোঁজ শুরু করে নিরাপত্তাবাহিনী। লতিফই সেদিনের ঘটনার মূলচক্রী হিসেবে পুলিশ জানতে পারে। দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। কুলগামের লারু গ্রামে সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে। সেই মতো নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা এলাকাটি ঘিরে নেয়। দু’পক্ষের গোলাগুলির লড়াই শুরু হয়। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে লতিফ ভাট-সহ দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহম্মদ লতিফ ভাট পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন, লস্কর-ই-তৈয়বার কমান্ডার ছিল। কুলগামেরই বাসিন্দা লতিফ। আশমুজিরের একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তার পরে কাঠের মিস্ত্রির কাজে যুক্ত হয়ে। তার পরে ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় লতিফ।

এর পরেই জানা যায়, লতিফ পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বায় যোগ দিয়েছে। পরে লস্করের মদতে দ‍্য রেজিস্টান্ট ফোর্স (টিআরএফ) গঠন করে। দক্ষিণ কাশ্মীরের ইসলামিক জঙ্গি কর্যকলাপ লতিফের নেতৃত্বেই চলত বলে দাবি করা হয়েছে। সেই কারণে কুলগাম এবং অনন্তনাগের বেশ কিছু এলাকায় ইসলামিক জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় রয়েছে বলেও পুলিশ দাবি করেছে। এমনকী, পাকিস্তানের ইসলামিক জঙ্গিদের সঙ্গে ওঠাবসা ছিল বলেও পুলিশ দাবি করেছিল।

গত বুধবারে কুলগামের সিআরপিএফের সেনা চৌকিতে হামলার ঘটনার মহম্মদ লতিফ ভাটের নাম সামনে আসে। সেই ঘটনার লতিফ ছাড়াও আরও তিন ইসলামিক জঙ্গির খোঁজে পোষ্টার পড়েছে। তারা হল— বিলাল আহমেদ মির, মহম্মদ উমর মির এবং আবিদ কায়ুম লোন। বিলাল এবং উমর দু’জনই সোপারের বাসিন্দা। আবিদ কায়ুম লোন বারামুলার পট্টন এলাকার বাসিন্দা। কিন্তু তারা পাক অধিকৃত কাশ্মীর থেকে ইসলামিক জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাদের খোঁজ দিতে পারলে ১৫ লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে আরেক জন মৃত জঙ্গির নাম এখনও প্রকাশ করা হয়নি।


Share