Road Accident

সল্টলেক সেক্টর ফাইভে ডিভাইডারে ধাক্কা মেরে ভাঙল লাইটপোস্ট, আহত চার

গাড়িতে থাকা চার জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যার মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল নয়।

ধাক্কা দেওয়া গাড়িটি
নিজস্ব সংবাদদাতা, সল্টলেক সেক্টর ফাইভ
  • শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১১:২৯

সল্টলেক সেক্টর ফাইভে ভোরবেলা পথদুর্ঘটনা। দ্রুতগতির একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় একটি লাইটপোস্ট ভেঙে পড়ে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়িটি সল্টলেকের আইটি হাব এলাকা থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। সেই সময়ই বিপত্তি।

গাড়িতে ছিলেন মোট চার জন। তিন জন পুরুষ। এক জন মহিলা। দুর্ঘটনার পর তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। সবাইকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে চালকের পাশের সিটে বসা যাত্রীর অবস্থা স্থিতিশীল নয়। তিনি এখনও চিকিৎসাধীন। আরেকজনের উপরও নজর রাখা হচ্ছে।

খবর পেয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চালক মদ্যপ ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


Share