Arms Seized

ভিন রাজ্য থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ, গ্রেফতার পাঁচ

পুলিশ সূত্রে খবর, বিহারের ভাগলপুর জেলায় মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই বাড়ির একতলাতেই  কারখানাটি ছিল।

উদ্ধার হওয়া অস্ত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪

ভিন্‌রাজ্য থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বিহার পুলিশের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিহারের ভাগলপুর জেলায় মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই বাড়ির একতলাতেই  কারখানাটি ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিহার পুলিশের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। ওই বাড়িটির মালিক নাসির আনসারি।

পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযানে ২০টি দেশি ৭.৫ এমএম পিস্তল, আটটি পিস্তল ব্যারল, দু’টি মাইলিং মেশিন, একটি করে ড্রিল মেশিন, হ্যান্ড গ্রাইন্ডার-সহ অনেক কিছু। অভিযান শেষে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন মোনাজ়ির, শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, শমসের আলম ওরফে ছোটু এবং শাহানাজ়। মোনাজ়ির বাদে বাকি সকলেই মুঙ্গের জেলার বাসিন্দা। আর মোনাজ়িরের বাড়ি ভাগলপুরে।


Share