TMC Political Crisis

‘সবটাই জনগণের সামনে আনব,’ গত ১৯৯৩ সালের ঘটনা নিয়ে মমতার তৈরি করা কমিশনের রিপোর্ট প্রকাশ করবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী বলেন, “যারা আগামীকাল ২১ জুলাই পালন করবেন, তাঁরা ১৫ বছর ক্ষমতায় ছিল। তাঁরা এই কমিশনের রিপোর্ট কতটা কার্যকর করেছেন, আর কতটা করেনি, তা বিকেলে আমি জনগণের সামনে রাখব।”

২১ জুলাই নিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০২:৪৪

১৯৯৩ সালে ২১ জুলাইয়ের দিন গুলি চালানোর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কমিশনের রিপোর্ট জনসমক্ষে আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে বিধানসভার অধ্যক্ষের অনুমতি নিয়েই সেই রিপোর্ট প্রকাশের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেছেন।

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের কর্মসূচি হয়েছিল। সেই অভিযান আটকায় পুলিশ। আন্দোলনকারীদের ওপরে নির্বিচারে পুলিশ গুলি চালায়। ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। তৎকালীন সিপিএম সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত ওই কমিশনের নেতৃত্বে ছিলেন। কমিশন ঘটনার তদন্ত করে রিপোর্টও জমা দেয়। সেই কমিশন একাধিক সিপিএম সরকারের মন্ত্রী-অফিসারদের জিজ্ঞাসাবাদ করে। হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। ৩০০-র বেশি সাক্ষ্য গ্রহণ করার পর কমিশন রিপোর্ট দেয়। নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল কমিশন। রিপোর্টে বলা হয়েছিল যে, সেদিন গুলি চালানোর মতো কোনও পরিস্থিতি ছিল না।

কিন্তু ১৫ বছরেও কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ১৫ বছরে এই দিনটিকে কার্যত রাজনৈতিক মঞ্চ হিসেবে ব‍্যবহার করে মমতা। উল্টে সিপিএম সরকারের সময় পুলিশকর্তা মনীশ গুপ্ত মমতার মন্ত্রীসভায় স্থান পায়। পালাবদলের পরে তৃণমূল ভেঙে চুরমার হয়েছে। আগামীকাল শুধুমাত্র কলকাতাতেই তিনটি ‘২১ জুলাই’য়ের সভা হবে। দিল্লিতেও ২১ জুলাই পালন করবে এনসিপিআই। আর সেই সভার ঠিক আগের দিন ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার সকালেই বিধানসভায় শুভেন্দু জানিয়েছেন, এ দিনই ওই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হবে। তার জন‍্য বিকেলে বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে ১০ মিনিট সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন তিনি বলেন, “যারা আগামীকাল ২১ জুলাই পালন করবেন, তাঁরা ১৫ বছর ক্ষমতায় ছিল। তাঁরা এই কমিশনের রিপোর্ট কতটা কার্যকর করেছেন, আর কতটা করেনি, তা বিকেলে আমি জনগণের সামনে রাখব।”


Share    

TMC