Road Accident

সরস্বতী পুজোর সকালে বেপরোয়া গাড়ি উঠল ফুটপাথে, উল্টোডাঙায় মৃত যুবক, হাসপাতালে ভর্তি আরও দু’জন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির চালককেও আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িটিতে তিন জন ছিলেন। কী কারণে এই দুর্ঘটনা? বেপরোয়া গতিই কি কাল হলো? উঠছে প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ০১:৫৫

বাগদেবীর আরাধনার দিনে শহরে গাড়ি দুর্ঘটনা। উল্টোডাঙার মানিকতলা থানা এলাকার ঘটনাটি ঘটেছে। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়েছে গাড়ি। তার পরে এরটি স্কুটিকে ধাক্কা মেরেছে। তিন জনকে গুরুতর জখম অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হলে এক যুবককের মৃত্যু হয়েছে। বাকিদের সেখানেই চিকিৎসা চলছে।

এ দিন সকাল গাড়িটি কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই গাড়ির গতি বেশি ছিল। সকাল ৯টা ১৫ মিনিটে গাড়িটি বিএসএনএল টাওয়ারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে একটি স্কুটিতে ধাক্কা দেয়। এর পরে গাড়িটি ফুটপাতে উঠে যায়। এক পথচারীকে ধাক্কা দেয়। গাড়িটি একটি অস্থায়ী দোকানেও ধাক্কা দেয় বলে সূত্রের খবর। ঘটনায় স্কুটির চালক-সহ তিন জন আহত হন। তিন জনকে উদ্ধার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে যাওয়া হলে ২৫ বছর বয়সী এক যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয়। 

Share