Accident

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, গার্ডরেলে ধাক্কা নিয়ন্ত্রণ হারানো গাড়ির, আটক চালক-সহ অন্যান্যরা

জানা গিয়েছে, একটি কালো রঙের স্কোডা অক্টাভিয়া গাড়ি বেপরোয়া ভাবে ছুটে আসে। তারপরেই গাড়িটি পুলিশের গার্ডরেলে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটিকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৩০

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে চলছে কুচকাওয়াজের মহড়া। আর তারই মধ্যে শনিবার সকালে রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। এদিন সকালে সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, গাড়িটি দ্রুত গতিতে ছুটে আসছিল। তারপরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনাতে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, একটি কালো রঙের স্কোডা অক্টাভিয়া গাড়ি বেপরোয়া ভাবে ছুটে আসে। তারপরেই গাড়িটি পুলিশের গার্ডরেলে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটিকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক ছাড়াও আরোও কয়েকজন যুবক-যুবতীও ছিলেন। তাদের সবাইকে আটক করেছে পুলিশ। আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, গাড়িটির ইনসিওরেন্স-সমেত পলিউশনের কাগজপত্র ঠিকঠাক ছিল না।

প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখে রেড রোডে একটি দুর্ঘটনা ঘটে, বি আর আম্বেদকরের মূর্তির রেলিংয়ে ধাক্কা মারে কন্টেনারযুক্ত লরি। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় ওই লরিটি। তারপর লরির দরজা কেটে বের করে নিয়ে আসা হয় ওই চালককে। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে ওই দুর্ঘটনাটি। দুর্ঘটনা ঘটার আগে দু'টি যাত্রীবাহী বাস লরিটির সামনে চলে আসে। সেই বাস দুটিকে বাঁচাতে গিয়েই উল্টে যায় লরিটি।


Share