Koyel Mallick

বিজেপির টিকিটে রাজ‍্যসভায় কী যাচ্ছেন কোয়েল মল্লিক! তৃণমূল থেকে আসা অভিনেত্রীর ওপরেই ভরসা শাসকদল দলের, দাবি একাংশের

আগামী ১৬ অক্টোবর অন্তর্বর্তী নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। কোয়েলের আসনে অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

অভিনেত্রী কোয়েল মল্লিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০৬:২২

তৃণমূলের রাজ‍্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁকেই কী আবার রাজ‍্যসভায় পাঠাতে চলেছে বিজেপি? এমনটাই জল্পনা ঘোরাফেরা করছে। যদিও আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে বিজেপি সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে তাঁকেই আবার রাজ‍্যসাভায় পাঠাতে চলেছে রাজ্যের শাসকদল।

গত ১৬ জুলাই মাসে দিল্লিতে গিয়ে দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন কোয়েল। সেখানেই তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন অভিনেত্রী-সাংসদ। ইস্তফার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল সাক্ষাৎ করেন। আর এই সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ে। কারণ, এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। পরে ওই তিন জনকেই বিজেপি ফের রাজ্যসভায় পাঠায়।

বিজেপি সূত্রের খবর, কোয়েল বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে মনোনয়ন তৈরি করার ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে গিয়েছেন। তবে আনুষ্ঠানিক ভাবে কোয়েল বিজেপির পতাকা কবে হাতে তুলে নেন সেই দিকে নজর থাকবে।আগামী সোমবারই তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে, রাজ‍্যসভায় প্রার্থীপদের জন‍্য যাঁদের নাম শোনা যাচ্ছিল তাঁদের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তৃণমূল থেকে আসা অভিনেত্রীর ওপরেই ভরসা রাখতে চলেছে বিজেপি।

গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েলের নাম ঘোষণা করেছিল। তাঁর সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। মার্চে সেই রাজ্যসভা নির্বাচন হয়। তার পর থেকেই কোয়েল সাংসদ ছিলেন। তবে সাংসদ হওয়ার পর এক বারও সংসদের অধিবেশনে যোগ দিতে দেখা যায়নি তাঁকে। চলতি বছরের বাদল অধিবেশনই হতে পারত কোয়েলের প্রথম সংসদীয় অধিবেশন। কিন্তু তার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি।

কোয়েলের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর অন্তর্বর্তী নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৬ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। কোয়েলের আসনে অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে।


Share