BJP Meeting

জরুরি ভিত্তিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে হবে বৈঠক, থাকবেন শমীক-সুকান্ত

রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারদেরাও এই বৈঠকে থাকার কথা রয়েছে। বৈঠক শেষে বিশেষ বিমানে করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য একই বিশেষ বিমানে করে কলকাতায় ফিরে আসার কথা রয়েছে বলেও জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭

বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলে সূত্রের খবর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুকান্ত মজুমদার।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৭টার পরে ওই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বিজেপির সভাপতি নিতিন নবীণ, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, অরুণ কুমারের-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গিয়েছে। রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারদেরাও এই বৈঠকে থাকার কথা রয়েছে। বৈঠক শেষে বিশেষ বিমানে করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য একই বিশেষ বিমানে করে কলকাতায় ফিরে আসার কথা রয়েছে বলেও জানা গিয়েছে।

বিজেপির একটি সূত্রের খবর, দল এবং প্রশাসনের মধ্যে সমন্বয় যাতে আরও জোরদার কীভাবে হবে তা নিয়ে কেন্দ্রীয় নেতারা বার্তা দিতে পারেন। গতকালই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের ইনচার্জ এবং সহ-ইনচার্জদের রদবদল হয়েছে। অনিল বালুনিকে তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে। দলের আরেক সাধারণ সম্পাদক সুনীল বনসলকে কলকাতা এবং তেলেঙ্গানার ইনচার্জ করা হয়েছে। স্মৃতি ইরানিকে হরিয়ানা এবং ছত্তীসগঢ়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বলাবাহুল্য, দুটি রাজ‍্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে।

অপর দিকে, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ সঙ্ঘের প্রচারক ছিলেন। তিনি মূলত সঙ্ঘ এবং বিজেপির মধ‍্যে একটি সেতুবন্ধনের কাজ করেন। তাই রাজ্য বিজেপি এবং সরকারের মধ্যে সমন্বয় কীভাবে মজবুত করা যায়, তা নিয়ে নির্দেশ তিনি দিতে পারেন। তাই এই বৈঠক অত‍্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


Share