Suvendu Adhikari

পালাবদলের পরে রদবদল! রাজ‍্যের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এ দিন দায়িত্ব নিয়েই কাজে হাত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ প্রশাসনকে স্বচ্ছ করতে অঙ্গীবদ্ধ তিনি। তিনি বিরোধী দলনেতা থাকাকালীন বারবার প্রশাসনের একাংশকে দলদাসে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৪:৫৬

ইতিহাস রচনা করেছে বিজেপি। রাজ‍্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রীর আসনে বসেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সূত্রের খবর, রাজ‍্য প্রশাসনের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হতে পারে। আগামী সপ্তাহেই রদবদলের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন সকালে ব্রিগেড প‍্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল আর এন রবি শপথবাক্য পাঠ করান। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যান। সেখানে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবিগুরুকে শ্রদ্ধা জানান। তার পরেই এই বৈঠকটি হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই বৈঠকে রাজ‍্যের মুখ‍্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনিক শীর্ষ কর্তারা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন। সূত্রের খবর, পুলিশের শীর্ষ স্তর এবং কিছু দফতরের সচিব পদে রদবদল হতে পারে। আগামী বুধবার বাকি বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। তার পরেই রদবদলের সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এ দিন দায়িত্ব নিয়েই কাজে হাত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ প্রশাসনকে স্বচ্ছ করতে অঙ্গীবদ্ধ তিনি। তিনি বিরোধী দলনেতা থাকাকালীন বারবার প্রশাসনের একাংশকে দলদাসে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালাতে ব‍্যর্থ হয়েছেন তা নিয়ে বারেবারে সরব হয়েছেন। বিজেপির ঘোষণাপত্রেও সেটার উল্লেখ রয়েছে। তৃণমূল সরকারের ১৫ বছরের অপশাসন, দুর্নীতিকে সামনে রেখে বিজেপিকে আশির্বাদ করেছে রাজ‍্যবাসী। রাজ‍্যবাসীর সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে মাঠে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share