Nipah Virus

নিপা নিয়ে আতঙ্কের কারণ নেই, ভারতে সংক্রমণের ঝুঁকি কম, স্পষ্ট বার্তা বিশ্ব স্বাস্থ্য দফতরের

'হু' তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে এই নিপা ভাইরাস সংক্রমণ হচ্ছে তার এখনও কোনো প্রমাণ মেলেনি। পাশাপাশি তারা জানিয়েছে, জাতীয়, আঞ্চলিক বা বিশ্বের ক্ষেত্রে ঝুঁকিও অনেক কম রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দফতর
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:০৮

করোনা ভাইরাসের পর ভারতে নতুন আতঙ্ক নিপা ভাইরাস। এ বার নিপা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য দফতর তথ্য প্রকাশ করল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দফতর জানিয়েছে, সম্প্রতি ভারতে নিপা ভাইরাসে দু’জন আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এলেও তা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। 'হু'-এর মতে, দেশে নিপা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম। তারা স্পষ্ট করেছে, এই পরিস্থিতিতে ভারতকে ঘিরে পর্যটন বা বাণিজ্যের উপর কোনও বিধিনিষেধ আরোপের প্রয়োজন নেই।

'হু' তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে এই নিপা ভাইরাস সংক্রমণ হচ্ছে তার এখনও কোনো প্রমাণ মেলেনি। পাশাপাশি তারা জানিয়েছে, জাতীয়, আঞ্চলিক বা বিশ্বের ক্ষেত্রে ঝুঁকিও অনেক কম রয়েছে।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনায় দু'জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই সংক্রমণের ঘটনাগুলি শুধুমাত্র সেই জেলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বাইরে কোথাও যাওয়ার ঘটনার কথাও জানা নেই। ফলে অন্য রাজ্যে বা ভিনদেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেকটা কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, নিপা ভাইরাস আসলে একটি জুনোটিক সংক্রমণ। এটি মূলত বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে সংক্রমিত খাবার বা অন্যকিছুর মাধ্যমে এই সংক্রমণ ছড়ায়। এই ভাইরাসে সংক্রমিত হলে মস্তিষ্কে প্রদাহ তৈরি হয়, সংক্রমিত ব্যক্তিদের বড় অংশের মৃত্যুও হয়ে থাকে। এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে তার জন্য কাছাকাছি কোনো বিষয়বস্তুর দরকার পড়ে। তবে এখনও এই ভাইরাস ঠেকানোর কোনও ভ্যাকসিন নেই।


Share