Terror Attack

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, গুলির লড়াইয়ে বীরগতি এক পুলিশকর্মীর, খোঁজে চলছে তল্লাশি অভিযান

জঙ্গিদের সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিয়েছেছে পুলিশ। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে আশিক হুসেন নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাঁকে সেখান থেকে উদ্ধার করে অনন্তনাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

লালচকে পাহারায় সেনাবাহিনী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৩:০৬

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেখানে টহলরত পুলিশ বাহিনীর ওপরে গুলি চালানো হয়েছে। ঘটনায় এক কনস্টেবল বীরগতি প্রাপ্ত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের লালচকের সেই সময় পুলিশ বাহিনী টহল দিচ্ছিল। অমরনাথ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁরা টহল দিচ্ছিলেন। সেই সময় আচমকাই তাঁদের ওপরে গুলিবর্ষণ শুরু হয়। পুলিশকর্তাদের মতে, ইসলামিক জঙ্গিরা জঙ্গলের আড়াল থেকে গুলি চালিয়েছে। 

জঙ্গিদের সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিয়েছেছে পুলিশ। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে আশিক হুসেন নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাঁকে সেখান থেকে উদ্ধার করে অনন্তনাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 

ঘটনার পরে লালচক এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীরও সেখানে পাঠানো হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি ড্রোন দিয়ে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। তবে কত জন জঙ্গি সেখানে ছিল তা এখনও স্পষ্ট নয়।

বিগত কয়েক মাসে বার বার জম্মু ও কাশ্মীরের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। ইসলামিক জঙ্গি বা অনুপ্রবেশকারীদের উপস্থিতি লক্ষ্য করে জবাব দিয়েছে ভারতীয় সেনা। বেশির ভাগ ক্ষেত্রেই সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে। সেনার দাবি, কঠোর নজরদারির জেরেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। দিনচারেক আগেই জম্মু ও কাশ্মীরের রজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) অনুপ্রবেশ আটকেছে সেনা।


Share