Jammu And Kashmir

জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল সেনাবাহিনীর বাস, মৃত কমপক্ষে ১০, হাসপাতালে ভর্তি আরও ১০ জন জওয়ান

ঘটনায় শোকপ্রকাশ করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা দেশের জওয়ানদের সমগ্র দেশ রয়েছে।”

জম্মু ও কাশ্মীরের দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, শ্রীনগর
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৭:০৬

জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। সেখানে একটি সেনাবাহিনীর বাস খাদে পড়ে গিয়েছে। ডোডায় ঘটনাটি ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন জওয়ান। আরও ১০ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের খানি জেলায় বন্দেরওয়া-চেম্বা সড়কে ঘটনাটি ঘটেছে। সেই রাস্তা দিয়ে বাসে করে সেনাবাহিনীর জওয়ানেরা যাচ্ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে রাস্তা পিচ্ছিল ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জানা গিয়েছে, সেই বাসে সাবাই রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানেরা ছিলেন। বাসে ২১ জন ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনায় ১০ জন জওয়ান নিহত হয়েছেন। আরও ১০ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এক জন জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় শোকপ্রকাশ করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা দেশের জওয়ানদের সমগ্র দেশ রয়েছে।”

জম্মু ও কাশ্মীরের ডোডার ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভগবানের কাছে প্রার্থনা করছি, আহতেরা দ্রুত সুস্থ হোক।”


Share