Plane Accident

ছত্তীসগঢ়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, গাছে ধাক্কা লেগে ভেঙে পড়ল প্রাইভেট জেট, নিহত পাইলট-সহ কো-পাইলট

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জশপুরের নারায়ণপুর থানা এলাকার খুরাসাগড়হা গ্রামের কাছে রাতনপাহলি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক রিপোর্ট বলছে, দুর্ঘটনার সময় বিমানটি খুব নিচু দিয়ে উড়ছিল।

বিমান দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা, ছত্তীসগঢ়
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৭:২৯

ফের আকাশপথে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ছত্তীসগঢ়ের পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। ঘটনাটি ঘটেছে জশপুর জেলায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জেটটির পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জশপুরের নারায়ণপুর থানা এলাকার খুরাসাগড়হা গ্রামের কাছে রাতনপাহলি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক রিপোর্ট বলছে, দুর্ঘটনার সময় বিমানটি খুব নিচু দিয়ে উড়ছিল। মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় উড়তে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়ে।

স্থানীয়দের দাবি, গাছে ধাক্কা লাগার পরই জেটটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দূর থেকেই ঘন ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দুর্গম জঙ্গল ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত জেটটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সংবাদ সংস্থা সূত্রে দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কম উচ্চতায় ওড়ার কারণেই গাছের সঙ্গে সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনা। যদিও সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


Share