Assembly Election

চলছে গণনা, পরিবর্তনের ইঙ্গিত, ১৫৮টি এগিয়ে গেল বিজেপি, চলছে জোর টক্কর

খুবই অল্প রাউন্ড গণনা হয়েছে। এখনও পর্যন্ত অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, যা ছবি উঠে আসছে, এমন ট্রেন্ড চলছে থাকলে, রাজ্যে পরিবর্তন হতে চলেছে। বিজেপি সরকার গঠন করার শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই তাঁরা মনে করছে।

চলছে ভোট গণনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১০:৫৯

২৯৩টি আসনে ভোটগণনা চলছে। সকাল ১০টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী সরকার গঠন চলেছে বিজেপি। সরকার গঠনের লড়াইয়ে তৃণমূল অনেকটাই পিছিয়ে পড়েছে। খাতা খুলেছে কংগ্রেস এবং সিপিএম।

এখনও পর্যন্ত ১৫৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১১৫টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। দু’টি আসনে এগিয়ে রয়েছে দু’টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। দু’টি আসনে এগিয়ে রয়েছে সিপিএম। ডোমকলের আসনে এগিয়ে রয়েছে তারা। মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এগিয়ে রয়েছেন।

আসানসোল দক্ষিণে তিন রাউন্ড গণনায় ২৫ হাজার ৫৪৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী প্রদীপ মজুমদার দু’হাজার ভোটে পিছিয়ে পড়েছেন। 

ভবানীপুরে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ১ হাজার ৫০০ ভোটে এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামেও অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। পানিহাটিতে রত্না দেবনাথ দু’হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এগিয়ে থাকার নিরিখে বেশির ভাগই উত্তরবঙ্গের আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দুই ২৪ পরগনার কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বাগদায় বিজেপি প্রার্থী সোমা ঠাকুর এগিয়ে রয়েছেন। বরাহনগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ এগিয়ে রয়েছেন। ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা পাঁচ হাজার ভোটে পিছিয়ে।

কলকাতার শ‍্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা পিছিয়ে পড়েছেন। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুনাল ঘোষ ২০০ ভোটে পিছিয়ে পড়েছেন। বালিগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বালিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহ। সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছেন প্রার্থী কৈলাশ মিশ্র। 

খুবই অল্প রাউন্ড গণনা হয়েছে। এখনও পর্যন্ত অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, যা ছবি উঠে আসছে, এমন ট্রেন্ড চলছে থাকলে, রাজ্যে পরিবর্তন হতে চলেছে। বিজেপি সরকার গঠন করার শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই তাঁরা মনে করছে।


Share