Mamata Banerjee

খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে নামতে সমস্যা, মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

বৃহস্পতিবার জনসভা সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। খারাপ আবহাওয়ার কারণে তা নামতে সমস‍্যা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৫:১৩

প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আর এর জেরেই অবতরণ করতে পারছে না মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বিমানটি মাঝ আকাশেই চক্কর কাটতে হচ্ছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এমন আবহাওয়ায় কোনও ভাবেই বিমান অবতরণ করানো সম্ভব নয়। সুরক্ষিত অবতরণ করতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কেটে যাওয়ার পরেই বিমান অবতরণ করতে অনুমতি দেওয়া হবে।

এ দিন পশ্চিম বর্ধমানের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে তিনি অন্ডাল বিমানবন্দর থেকে ৩টে ৩৯ মিনিটে বিমানে উড়িয়ে কলকাতায় রওনা দেন। বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ব্যাপক ঝড়বৃষ্টির কারণে বিমান অবতরণে অনুমতি দেওয়া হয়নি। ফলে মাঝ আকাশেই ঘুরতে থাকে।

অন্ডাল থেকে কলকাতার দিকে আসতেই দেওয়া হয়নি মুখ‍্যমন্ত্রীর বিমানকে। তিনি একটি ছোট বিমানে ছিলেন। এক ঘন্টার বেশি সময় মাঝ আকাশে বিমান চক্কর কাটে। অবশেষে ৫টা ১০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। আবহাওয়ার উন্নতি হওয়ার পরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে।


Share