Ram Navmi

রামনবমী মিছিলে অস্ত্র নিয়ে ঢোকার অভিযোগে মিছিল আটকাল পুলিশ, বচসা-ধস্তাধস্তি

এ দিন সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর যে শোভাযাত্রা, সেখানে তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ।

বিজেপি পীযূষ কানোড়িয়ার সঙ্গে পুলিশের বচসা।
নিজস্ব সংবাদদাতা, নিউ টাউন
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৩:১৬

নিউ টাউনে রামনবমীর মিছিলে পুলিশি বাধা। বৃহস্পতিবার শোভাযাত্রায় অস্ত্র নিয়ে আসার অভিযোগ। সেইসময় শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে শোভাযাত্রায় বেরোনোর অনুমতি দেওয়া যাবে না। তার পরেই অশান্তি ছড়ায়।

এ দিন সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর যে শোভাযাত্রা, সেখানে তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ। নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ টিম সেটিকে আটকে দেয়। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না।

রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়াও ছিলেন ওই শোভাযাত্রায়। তিনি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের অবস্থানে অনড় থাকায় কথা কাটাকাটি বাড়তে থাকে। তীব্র বাদানুবাদ শুরু হয়। যদিও পরে সেই শোভাযাত্রা এগোয়।


Share