TMC Leader Arrested

ফলতার পুননির্বাচনের আগে গ্রেফতার তৃণমূল নেতা সইদুল খান, জাহাঙ্গিরের ঘনিষ্ঠ বলে দাবি

কোনও রক্তপাত নয়, খুনোখুনি নয়, এ বছর একদিকে যেমন নজিরবিহীন ভোটের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তেমনি আবার ভোটে কারচুপির অভিযোগে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট নির্বাচন কমিশন বাতিল করে দেয়। এ বার পুননির্বাচন আগে এই পদক্ষেপ নেওয়া হল।

ধৃত তৃণমূল নেতা সইদুল খান।
নিজস্ব সংবাদদাতা, ফলতা
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১১:১৮

ফলতায় পুননির্বাচন হবে। তার আগেই এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল। ধৃতের নাম সইদুল খান। সইদুল ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। এলাকায় জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সইদুল খানের বিরুদ্ধে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করার জন‍্য অভিযান চালায়। পরে সইদুলকে বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। পুনর্নির্বাচনের আগে এলাকায় শান্তি বজায় রাখার জন্য এই গ্রেফতারি যথেষ্ট বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কোনও রক্তপাত নয়, খুনোখুনি নয়, এ বছর একদিকে যেমন নজিরবিহীন ভোটের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তেমনি আবার ভোটে কারচুপির অভিযোগে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট নির্বাচন কমিশন বাতিল করে দেয়। এ বার পুননির্বাচন আগে এই পদক্ষেপ নেওয়া হল। 

গতকালই ফলতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গির খান-সহ ন’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ন’বছর আগে ছ’বছরের এক শিশুকন্যাকে খুনের অভিযোগে মামলা রুজু করে পুলিশ। নিহত শিশুর বাবার অভিযোগ, বিজেপি করার অপরাধে ২০১৭ সালে সদলবলে বাড়িতে হামলা চালায় জাহাঙ্গির খান।

Share