Molestation

নাবালিকা ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে, পুলিশের হাতে আটক অভিযুক্ত

স্থানীয় বিজেপি নেতা আচ্ছে লাল যাদব জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তবে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন করা হাতে এই ধরনের অপরাধের মোকাবিলা করার।

কানাইপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৯:৪২

নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। হুগলি জেলার কানাইপুরে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় গৃহ শিক্ষক কাছে রবিবার নাবালিকা ছাত্রীটি পড়তে যায়। তার বয়স ১৬ বছর। সেই সময় অন্য কোন ছাত্র-ছাত্রী আসেনি। সেই সুযোগে গৃহ শিক্ষক নাবালিকার শ্লীলতাহানি করে এবং তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ। নাবালিকা কোন ভাবে অভিযুক্ত শিক্ষকের বাড়ি থেকে বেরিয়ে আসে। আতঙ্কিত অবস্থায় বাড়ির লোককে গোটা ঘটনা জানায়। অভিযুক্তের নাম উমেশ চৌধুরী।

নাবালিকার বাড়ির লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা সোমবার বেলায় অভিযুক্ত শিক্ষককে কানাইপুর শাস্ত্রী নগরের বাড়িতে গিয়ে পাকড়াও করে। এই সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে এক প্রস্থ মারধরও করে । কানাইপুর ফাঁড়ির পুলিশের কাছে খবর গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। তাঁকে কানাইপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হচ্ছে বলে।

স্থানীয় বিজেপি নেতা আচ্ছে লাল যাদব জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তবে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন করা হাতে এই ধরনের অপরাধের মোকাবিলা করার। পুলিশ নিশ্চিত ভাবে এই অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ জানিয়েছে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত হবে।


Share