Jahangir Khan

হাফ প্যান্ট পড়ে ফলতার ‘পুষ্পা’কে এলাকায় ঘোরাল পুলিশ, জাহাঙ্গিরকে নিয়ে গেল বাড়ি এবং দলীয় কার্যালয়ে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সহরারহাট এলাকায় অভিযুক্ত নেতাকে দেখে অনেকেই প্রথমে চিনতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

বারমুডা পরে ঘোরানো হয় জাহাঙ্গির খানকে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৭:৫৮

বৃহস্পতিবার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে পুলিশি হেফাজতে এলাকায় নিয়ে গিয়ে তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করানো হয়। সেই সময় তাঁকে গেঞ্জি ও বারমুডা পরিহিত অবস্থায় দেখা যায়। সঙ্গে ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সহরারহাট এলাকায় অভিযুক্ত নেতাকে দেখে অনেকেই প্রথমে চিনতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ ওই দৃশ্য প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় ডায়মন্ড হারবারের এসিজেএম আদালতের নির্দেশে জাহাঙ্গির খানকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। সেই হেফাজতের মেয়াদ ১৪ জুন পর্যন্ত রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন ও তথ্য সংগ্রহের কাজ করছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযুক্ত রাজনৈতিক নেতাকে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার নজির দেখা গিয়েছে। জাহাঙ্গির খানকে ফলতার বিভিন্ন এলাকায় ঘোরানোর ঘটনাও সেই প্রক্রিয়ার অংশ বলেই মনে করা হচ্ছে। 


Share