Higher Secondary Exam

প্রাপ্ত নম্বর ৪৯২, মেধা তালিকায় পঞ্চম স্থান পেল শ্রীরামপুরের মেঘা মজুমদার

উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মেধা তালিকায় সার্বিক পঞ্চম স্থান পেল মেঘা মজুমদার। তিনি শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের ছাত্রী। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভেন্ট হতে চান।

মেঘা মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৪:১৯

মাধ্যমিকের পর এ বার উচ্চমাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ। বৃহস্পতিবার চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। এ বার সেখানে নজর কেড়েছে শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের মেঘা মজুমদার।তার প্রাপ্ত নম্বর ৪৯২।

উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মেধা তালিকায় সার্বিক পঞ্চম স্থান পেল মেঘা মজুমদার। তিনি শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের ছাত্রী। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভেন্ট হতে চান। তিনি জানিয়েছেন, পড়াশোনা ছাড়া আঁকা ও গান করতে ভালোবাসেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেঘা বলেন, "ভালো পরীক্ষা দিয়েছিলাম। এতটা ভাল হবে আশা করিনি। উচ্চমাধ্যমিকে পঞ্চম এটা শুনেও ভালো লাগছে। আমার পরিবার এবং শিক্ষক শিক্ষিকারাও খুশি আমার এই ফল ঘোষণায়।" 

পড়াশুনা ছাড়াও অবসর সময় দাবা ও সিনেমা দেখার দিকে ঝোঁক রয়েছে। তার প্রিয় বিষয়ের তালিকায় সর্বপ্রথম রয়েছে ইংরেজি। তিনি জানিয়েছেন, "পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় ছিল না কখনও দু'ই তিন ঘন্টা কখনও পাঁচ ঘন্টাও পড়াশুনা করতে হয়েছে।


Share