Durga Idol Broken

হাউজিংয়ে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ, সংগ্রহ করা হল সিসি ক্যামেরার ফুটেজ

হুগলির ডানকুনি হাউজিংয়ে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।

দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ উঠেছে
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০৪:১৫

পালাবদলের পরেও দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ উঠেছে। হুগলির ডানকুনির হাউজিংয়ে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ পৌঁছোয়। বিজেপির অভিযোগ, এই ঘটনার নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ১০নং ওয়ার্ডে ডানকুনি হাউজিংয়ে সর্ব্বজনীন দুর্গাপুজা সমিতির প্রতিমা ভাঙার বিষয়টি নজরে আসে। গতকাল গভীর রাতে কেউ বা কারা দুর্গা প্রতিমার একটি হাত, লক্ষী এবং গনেশের একটি হাত ভাঙার চেষ্টা করে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ এসে ছবি তুলে নিয়ে গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ডানকুনি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা দেবশিষ মুখোপাধ্যায়ের তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে হাউসিংয়ে দুর্গাপুজো হয়ে আসছে। আগে কোনও দিন এমনটা হয়নি। দেখে মনে হচ্ছে, প্রতিহিংসাপরায়ণ হয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।” 

তৃণমূলকে নিশানা করে দেবাশিস বলেন, “দীর্ঘদিন ধরেই হাউজিংয়ের রাস্তা জলের সমস্যা ছিল।সরকার পরিবর্তনের পর সমস‍্যার সমাধান হয়েছে। এই বিষটি হয়তো কিছু মানুষের সহ্য হচ্ছে না।” তিনি আরও বলেন, “আমরা বিষয়টি পুলিশকে বলেছি। পুলিশ তদন্ত করছে। হাউসিংয়ের গেটে সিসি ক্যামেরা আছে। সেটাকে দেখা হচ্ছে। আমরা আমাদের মত করে খোঁজ করছি।”

প্রতিমা শিল্পী সঞ্জয় অধিকারী বলেন, “গতকাল দুপুর ৩টে পর্যন্ত আমি কাজ করেছি। তারপর রং কিনতে চলে গিয়েছিলাম। আজকে সকালে এই ঘটনা শুনলাম। এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে মনে হচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা করব এ করেছে তার শুভ বুদ্ধির উদয় হোক।”


Share