Suvendu Adhikari

খারাপ আবহাওয়া, কোলাঘাটে মুখ‍্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, সড়কপথকেই রওনা শুভেন্দুর

কোলাঘাটের থার্মাল পাওয়ার প্লান্টের পাশে একটি মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার বেলায় চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে দমদম বিমানবন্দরে যান। সেখান থেকেই হেলিকপ্টারে চড়ে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের প্রসাশনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।

কোলাঘাটে মুখ‍্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ।
নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ০১:০৩

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার জরুরি অবতরণ করল কোলাঘাটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। সেখান থেকে সড়কপথেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, কোলাঘাটের থার্মাল পাওয়ার প্লান্টের পাশে একটি মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার বেলায় চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়ে দমদম বিমানবন্দরে যান। সেখান থেকেই হেলিকপ্টারে চড়ে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের প্রসাশনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পাইলট বিপদ এড়াতে আর এগিয়ে যাননি। কোলাঘাটের মাঠে জরুরি ভিত্তিতে অবতরণ করে হেলিকপ্টারটি। এর পরে সকাল ১১টা ২১ মিনিট নাগাদ সেখান থেকে সড়কপথেই কেশপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ১২টা ৪১ মিনিটে হেলিকপ্টারটিকে দমদমে ফিরিয়ে আনা হয়েছে।

এ দিন কেশপুরে প্রথমে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে একটি অনুষ্ঠানের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা। কোলাঘাট থেকে সড়কপথে রওয়ানা দেওয়ায় কনভয় পৌঁছোতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। সেখান থেকে বাঁকুড়ায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন উন্নয়ন পর্ষদের কর্তাদের নিয়ে প্রসাশনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন‍্য নির্ধারিত সময় একটু হেরফের হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


Share