Weather Update

চৈত্রের শেষে এই নাজেহাল অবস্থা! কলকাতার-সহ রাজ্যের ডিমের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি, তবে পহেলা বৈশাখে বৃষ্টিপাতের সম্ভাবনা

গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।। কলকাতা-সহ রাজ্যের দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে পহেলা বৈশাখে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্য।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩০

ক্যালেন্ডার বলছে বৈশাখ মাস পড়তে এখনও তিনদিন বাকি। তার আগেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হাঁসফাঁস গরম। গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।। কলকাতা-সহ রাজ্যের দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে পহেলা বৈশাখে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তীব্র তাপদাহ থেকে রেহাই মিলবে না। তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বিকেল পর্যন্ত একই আবহাওয়া বিরাজ করবে। তবে মঙ্গলবার সন্ধ্যে থেকে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার তাপমাত্রা ক্রমেই ঊর্ধ্বমুখী। সোমবার আরও ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।সকাল থেকেই পরিষ্কার আকাশ রয়েছে। আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। বৈশাখে গরম ও অস্বস্তি আরও বাড়বে।


Share