Weather Update

রবিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, মার্চের মধ্যেই ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণবাত্তটি আগে ছিল তা এখনও অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে আপাতত এর কোন সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯

বসন্তেই বেড়েছিল গরম। পরে বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যে নামার পর থেকেই আবহাওয়ায় কিছুটা শিরশিরে অনুভূতি ছিল। তবে রবিবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণবাত্তটি আগে ছিল তা এখনও অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে আপাতত এর কোন সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না। 

উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়ার কোন সতর্ক বার্তা নেই। শনিবার পর্যন্ত সকাল ও সন্ধ্যায় ঠান্ডার আমেজ থাকবে। তবে বেলা বাড়তেই প্রচন্ড রোদের সম্মুখীন হবেন রাজ্যবাসী। রবিবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পয়লা মার্চ থেকে। সর্বোচ্চ তাপমাত্রা ও ক্রমশ বাড়বে।


Share