Weather Update

দক্ষিণবঙ্গে এপ্রিলের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়াবে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার সমুদ্র উত্তাল থাকবে ৷ মৎস্যজীবীদের সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা।

তীব্র দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১০:৫৩

গত সপ্তাহে টানা তিন দিন বৃষ্টিপাতের পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছোতে পারে। তবে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে এখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।

হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার সমুদ্র উত্তাল থাকবে ৷ মৎস্যজীবীদের সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গে সোমবার থেকে ক্রমশ ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। ওপরের দিকে পাঁচ জেলাতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।  ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরকম আবহাওয়া চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে ক্রমেই পরিস্থিতি স্বাভাবিক হবে। 

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই ক'দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।


Share