Weather Update

সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, অবশেষে শীতের অবসান হতে চলেছে রাজ্য থেকে

কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ।সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার ১৭ ডিগ্রির ঘরে শহরের পারদ।

সপ্তাহ শেষ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪

সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে। বেলার দিকে শীতের অনুভূতি কমবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

বুধবারও কলকাতায় ১৭ ডিগ্রিতেই রয়েছে পারদ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। সকালে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে ৷

কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ। সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার ১৭ ডিগ্রির ঘরে শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share