Weather Update

এপ্রিলের শুরু থেকেই পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই

১ এপ্রিল সকাল থেকেই চড়া রোদ শহরের আকাশে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাবাবিকের থেকে ৬.০ ডিগ্রি সেলসিয়াস কম।

আগামী এক সপ্তাহ কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১১:০৩

মার্চের শেষে গরমের তীব্রতা তেমন না থাকলেও, এপ্রিলের শুরু থেকেই পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে গরম বেশি দিন স্থায়ী হবে না। রবিবার বিকেলের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার জোরালো বৃষ্টির সম্ভাবনা প্রবল। সোমবার শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। তবে তাপপ্রবাহের কোনও বড় আশঙ্কা নেই।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। সোমবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও।

১ এপ্রিল সকাল থেকেই চড়া রোদ শহরের আকাশে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাবাবিকের থেকে ৬.০ ডিগ্রি সেলসিয়াস কম।


Share