Weather Update

ধেয়ে আসছে নিম্নচাপ! সরাসরি কোন প্রভাব নেই এ রাজ্যে, আগামী তিন দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। খুব সকালে হালকা শিশির ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার সামান্য ওঠানামা করবে। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়।

আগামী ৩ দিন বাড়বে তাপমাত্রা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আগামী ৭২ থেকে ৯৬ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসে জলীয় বাষ্প থাকার দরুন অস্বস্তি থাকবে। এখনই পুরোপুরি ভাবে শেষ হয়ে যাচ্ছে না শীতের আমেজ। দুপুরে ও রাতের দিকে হালকা শিরশিরে অনুভূতি বজায় থাকবে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত। পশ্চিমবঙ্গে তার সরাসরি কোনও প্রভাব নেই। কিন্তু নিম্নচাপ অবস্থান করায় তাপমাত্রায় পরিবর্তন হবে। কিন্তু সকালে ও রাতে শীতের হালকা আমেজ থাকবে। দিনে শীতের অনুভূতি কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আরও দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু'ই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না।

মঙ্গলবারও কলকাতায় ১৭ ডিগ্রিতেই থাকবে পারদ। সপ্তাহের মাঝামাঝি কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।

উত্তরবঙ্গে সপ্তাহান্তে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। খুব সকালে হালকা শিশির ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার সামান্য ওঠানামা করবে। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। কমান্ডো বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। আজ, মঙ্গলবার ১৭ ডিগ্রির ঘরে থাকবে শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে।

কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share