Weather Update

চৈত্রের শেষে গরমে নাজেহাল রাজ্যবাসী! আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, মঙ্গল ও বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবথেকেবেশি থাকবে।

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১১:১৯

টানা কয়েকদিন বৃষ্টিপাতের পর এ বার রাজ্যে গ্রীষ্মকাল শুরু। চৈত্রের শেষে কাঠফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। রোদের দাপটে ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হাওয়া অফিসের মতে আগামী কয়েক দিন একই রকম গরম থাকবে। তার সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৈশাখ মাস শুরু না হতেই ঘেমে নেয়ে একসা হবে রাজ্যবাসী।

আবহাওয়া সূত্রের খবর, দক্ষিণবঙ্গে একটানা সাতদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পশ্চিমে জেলাগুলি তীব্র দাবদাহে পুড়বে। তার সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বিরাজ করবে। তবে সমস্ত সতর্কবার্তার মধ্যেও কিছুটা স্বস্তি দিয়েছে হাওয়া অফিস। তাদের মতে, দক্ষিণবঙ্গে ১৪ ও ১৫ এপ্রিল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবথেকেবেশি থাকবে।

উত্তরবঙ্গে, রবিবার শুধুমাত্র উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি প্রভৃতি জেলায় বজ্রবিদ্যুত-সহ দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share