Weather Update

বৃষ্টির ফলে সামান্য স্বস্তি, আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩

সোমবার মাঝরাত থেকে বৃষ্টি হয়েছে। তার ফলে কিছুটা ঠান্ডা অনুভূতি ফিরেছে দক্ষিণবঙ্গে। যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল তা মঙ্গলবার ছিল না। আবহাওয়া দফতর জানাচ্ছেন আগামী চার দিন এইর কমই চলবে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। 

উত্তরবঙ্গে, বুধবার হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। আগামী চারদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলার দিকে সেই আমেজ উধাও। ১ মার্চ থেকে তাপমাত্রা বাড়বে। পয়লা বৈশাখ থেকে রাজ্য জুড়েই তাপমাত্রা বাড়বে। পরবর্তী তিন দিনে দু'ই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ। পরবর্তী ৬ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা থাকবে।

কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। পরে‌ পরিষ্কার আকাশ। বৃষ্টির জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। ১৯ ডিগ্রির ঘরে আজ, বুধবারও থাকবে কলকাতার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা থাকবে। আগামী চারদিন ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।‌ ২০ থেকে বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের শুরুতেই।

কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share