Weather Update

বঙ্গোপসাগরের নিম্নচাপ! রাজ্যের সরাসরি কোন প্রভাব নেই, তবে ক্রমেই বাড়বে তাপমাত্রা

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি রয়েছে। তা ক্রমেই নিজস্ব শক্তি বাড়াতে শুরু করেছে। যদিও এর সরাসরি কোন প্রভাব এ রাজ্যে নেই। তবে এই নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬

আলিপুর হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গত বছর ২০ নভেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর এই বছর ১৮ জানুয়ারি ফের কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। আলিপুর আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, এ বছর মাত্রা ছাড়া গরম বাড়তে পারে রাজ্যে। তার পূর্বাভাস ফেব্রুয়ারি মাসেই পেয়ে গেল রাজ্যবাসী। 

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তা ক্রমেই শক্তি বাড়াতে শুরু করেছে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। তবে এই নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা ক্রমেই বাড়তে শুরু করেছে। 

দক্ষিণবঙ্গে, রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় এক থেকে দু'ডিগ্রি নীচে রয়েছে। তবে এ বার ক্রমশ তা বাড়তে শুরু করবে বলেই মনে করা হচ্ছে। শুক্র থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মতো উপকূলবর্তী জেলার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে উঠবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনার রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে। 

উত্তরবঙ্গে, সপ্তাহের শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রাতের তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি এবং শিলিগুড়ি, মালদা ও অন্য জেলায় রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share