Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হতে পারে বৃষ্টি! সোম, মঙ্গলবার কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত সুস্পষ্ট নিম্নচাপটি আপাতত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩

ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই রাজ্যে গরম পরবে তা আগেই জানা গিয়েছিল। তবে আবহাওয়ার আচমকাই রদবদল হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এ রাজ্যে। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা এই দুই কারণেই জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার ফলেই আগামী দুই থেকে তিন দিনে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত সুস্পষ্ট নিম্নচাপটি আপাতত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীকালে উত্তর পূর্ব দিকে বেঁকে অগ্রসর হবে তারপর এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। 

দক্ষিণবঙ্গে, সোমবার মাঝরাত থেকে মঙ্গলবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। দিনে ও রাতে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৮০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।


Share