Weather Update

মাঘেই উধাও শীত, সকাল, সন্ধ্যায় ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়ছে গরম

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় সামান্য বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সরস্বতী পুজো পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১২:০৭

কথায় বলে, ‘মাঘের শীত বাঘের গায়ে!’ কিন্তু ঠান্ডা আর লাগছে কই! মাঘ মাস শুরু হয়ে সবে একটাসপ্তাহ কেটেছে। তার মধ্যেই কলকাতা থেকে কার্যত উধাও শীত। তাপমাত্রা কার্যত কয়েক ডিগ্রিবেড়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় সামান্যবেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সরস্বতীপুজো পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনানেই।

সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে চড়ছে রোদের তেজ। আগামী কয়েকদিনেতাপমাত্রার পারদ আরও একটু বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। উষ্ণতা বৃদ্ধি আরঠান্ডা কমে যাওয়া, এই দুই ঘটনার নেপথ্যের রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পাঞ্জাব এবং উত্তর-পশ্চিম ভারতেগত ৪৮ ঘণ্টা ধরেই সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। আজ, বুধবার দুপুরের পরে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝাপ্রবেশ করতে পারে। ঝঞ্ঝার জেরেই দুর্বল হয়েছে শীতল ‘উত্তুরে হাওয়া’র দাপট।

পশ্চিমাঞ্চলের কিছু জেলা এবং উত্তরের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের প্রায় সর্বত্রই কনকনে ঠান্ডারআমেজ উধাও। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তেপারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। পশ্চিমেরজেলাগুলিতে রাতের পারদ ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সকালেরদিকে কলকাতা-সহ সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার সম্ভাবনা নেই। পার্বত্য এলাকা থেকে সমতলে বিক্ষিপ্তভাবে হালকাথেকে মাঝারি কুয়াশা হতে পারে। আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনেরসম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।


Share