Weather Update

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস! শুক্রবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ, সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া

শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া গরম এবং অস্বস্তি থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা বাড়বে। ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।

পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধি হতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১১:৪৬

গত চার দিন সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হয়েছে। গতকাল দিনভর বৃষ্টিপাত চলেছে। তবে শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ার বদল হবে। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উইকেন্ডে তাপমাত্রা বাড়বে। ফিরবে গরম ও অস্বস্তি!

দক্ষিণবঙ্গে, শুক্রবার বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ আরও কমবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া গরম এবং অস্বস্তি থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা বাড়বে। ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। 

সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বুধবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার শুধুমাত্র উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা একটু কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৯ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৯.৬ মিলিমিটার।


Share