Weather Update

শনিবার তীব্র গরমে পুড়বে রাজ্য! তাপমাত্রা যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। আর্দ্রতা জনিত কারণে তাপমাত্রা থেকে বেশি গরম অনুভূত হবে।

এই মাসেই ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তাপমাত্রা।।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:৪৫

দক্ষিণবঙ্গে আপাতত যে কোনও বৃষ্টির সম্ভাবনা থাকছে না ও তাপমাত্রার যে ক্রমশই বৃদ্ধি পাবে তা আগেই জানা গিয়েছিল। গতকাল দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বৈশাখ মাস শুরু না হতেই গরম যেভাবে পড়তে শুরু করেছে তা নিয়ে রীতিমতো আশঙ্কায় আবহাওয়াবিদেরা।

দক্ষিণবঙ্গে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক আবহাওয়া এবং বাড়বে গরমের সঙ্গে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। শনিবার পর্যন্ত কার্যত একই রকম আবহাওয়া থাকবে। রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় ও সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল শুরু হতে পারে। ঝড়বৃষ্টিতে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বুধবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। 

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। আর্দ্রতাজনিত কারণে তাপমাত্রা থেকে বেশি গরম অনুভূত হবে।


Share