Assembly Election

ভোটের আগে রাজ্যে তাঁত শিল্পে বিনিয়োগ! প্রাক্তন বিজেপির বিধায়কের উদ্যোগে শান্তিপুরে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করল আমেরিকান শিল্পপতি

উল্লেখ্য, একসময় গোটা রাজ্যজুড়ে নদিয়ার শান্তিপুরের তাঁত শিল্প বিখ্যাত ছিল। আজ সেই শিল্প সম্পূর্ণ ধ্বংসের মুখে। সুতো এবং কাপড়ের কালো বাজার থেকে শুরু করে একাধিক কারণে নতুন করে কেউ আর এই শিল্পের প্রতি আগ্রহ দেখাচ্ছে না।

তাঁত শিল্পীদের সঙ্গে আলোচনায় মত্ত আমেরিকান শিল্পপতিরা।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৬:২১

বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যে শিল্পে বিনিয়োগ। রাজ্যের তাঁত শিল্পের হাল ফেরাতে আমেরিকান দু'ই শিল্পপতি আর্থিক ভাবে পাশে দাঁড়িয়েছেন। প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের পদক্ষপে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন তাঁরা। এই পদক্ষেপকে শান্তিপুরের তাঁত শিল্পীরা স্বাগত জানিয়েছেন।

শান্তিপুরে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। বুধবার তারই ডাকে একটি জনসভায় সেই দুই আমেরিকান শিল্পপতি রাজ্যে আসেন। প্রথমে তারা প্রাক্তন বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীকালে ফুলিয়ায় বিভিন্ন তাঁতীদের সঙ্গে এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতি বীরেন বসাকের সঙ্গে তাদের সাক্ষাৎ করেন। তাঁত শিল্পের কারুকার্য দেখে তারা উৎসাহিত হয়ে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করেন।

সাধারণ তাঁতিরা মনে করছেন এই বিনিয়োগের ফলে তাঁত শিল্প ধ্বংসের থেকে কিছুটা হলেও রেহাই পাবে। পাশাপাশি অরিন্দম ভট্টাচার্যের এই উদ্যোগকে ও সাধুবাদ জানিয়েছে তারা। এক তাঁতির কথায়, আমাদের ছেলে মেয়েরা কেউ এই কাজ করতে চাইছে না। এই বিনিয়োগের ফলে কিছুটা হলেও ওদের আগ্রহ বাড়বে।

উল্লেখ্য, একসময় গোটা রাজ্যজুড়ে নদিয়ার শান্তিপুরের তাঁত শিল্প বিখ্যাত ছিল। আজ সেই শিল্প সম্পূর্ণ ধ্বংসের মুখে। সুতো এবং কাপড়ের কালো বাজার থেকে শুরু করে একাধিক কারণে নতুন করে কেউ আর এই শিল্পের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। একসময় হাজার হাজার পরিবার এই তাঁত শিল্পের উপরেই জীবন নির্বাহ করত। তবে দিন এগিয়েছে সরকারি অবহেলার কারণে এই শিল্প এবং শিল্পীরা পিছিয়ে পড়েছে। তবে ওই বিনিয়োগের ফলে অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


Share