গত দুই নির্বাচনে বহু বুথে কিছুই রেকর্ড হয়নি! কোথাও নির্দিষ্ট সময় বন্ধ রাখা হয়েছে ক‍্যামেরা, ওয়েবক‍্যমে ‘অমিল’ ধরা পড়তেই রাজ‍্যের বাইরের সংস্থাকে দেওয়া হল বরাত

রবিবারই ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। এ বারের বুথের বাইরে এবং ভিতরে ওয়েবক‍্যামের ব‍্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:৩৯

গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বুথে লাগানো ওয়েবক‍্যামে ‘অনিয়মের’ অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন। ওই দুই নির্বাচনের সময় বহু বুথে কিছুই রেকর্ড করা হয়নি বলে বলে দাবি করছে তারা। তাই এত দিন যে সংস্থার সঙ্গে চুক্তি ছিল তা কমিশন বাতিল করে দিয়েছে। পরিবর্তে রাজ‍্যের বাইরের সংস্থাকে এই ওয়েবক‍্যাম সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বুথে লাগানো বেশ কিছু ওয়েবক‍্যাম খতিয়ে দেখা হয়েছে। সেই সময় কমিশনের নজরে এসেছে, ৩০ শতাংশ বুথে ওয়েবক‍্যামে কিছু রেকর্ড হয়নি। অর্থাৎ সেই সময় বুথের সংখ্যা যদি ৮০ হাজার ধরা যায়, ২৪ হাজার বুথে কোনও রেকর্ড হয়নি। আরও ৩০ শতাংশ বুথে সকালের কিছু এবং ভোটদান শেষ হওয়ার কিছু ঘন্টার রেকর্ড পাওয়া গিয়েছে। এই সমস্ত বুথে বাকি সময়ে কোনও রেকর্ড হয়নি।

কমিশন সূত্রের দাবি, ওই ক‍্যামেরাগুলির মধ‍্যে বেশিভাগই স্পর্শকাতর বুথ। এর মধ‍্যে কিছু বুথে ভোটগ্রহণের দিন অশান্তির খবর মিলেছিল। কিন্তু ওয়েবক‍্যামে রেকর্ড না থাকায় তা যাচাই করতে কমিশনকে সমস্যায় পড়তে হয়েছে।

বিষয়টি নজরে আসতেই নতুন সংস্থাকে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়। সেই টেন্ডারের মাধ্যমেই রাজ‍্যের বাইরের তিনটি সংস্থাকে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। তাঁরাই আসন্ন নির্বাচনে ওয়েবক‍্যাম সরবারহ করবে। রবিবারই ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। এ বারের বুথের বাইরে এবং ভিতরে ওয়েবক‍্যামের ব‍্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।


Share