Assembly Election

‘কে কী করছে, আমি জানি,’ কর্মীসভায় কাউন্সিলরের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী, ভবানীপুরে ৬০ হাজার ভোটে জেতানোর লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০ হাজার ভোটে জেতানোর লক্ষ্যেমাত্রা নেতা-কর্মীদের স্থির করে দিয়েছেন।

বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১১:২৯

সোমবার থেকে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অংশ হিসেবে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে শুরু করে দিলেন তিনি। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মীসভায় যোগ দেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।

রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আটটি ওয়ার্ডের কাউন্সিলর-সহ বাকি পদাধিকারীদের সঙ্গে নিয়ে কর্মীসভায় হয়েছে। সেখানকার অবাঙালি এলাকার তৃণমূল কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল সূত্রের খবর, সভায় মমতা ক্ষোভ বলেন, ওই কাউন্সিলর কী কাজ করেছেন তা তিনি জানেন। কে কী কাজ করেছে তা-ও তিনি জানেন। ওয়ার্ডে দলীয় কাজে তাঁর কী ভূমিকা রয়েছে তা সবটাই দল জানে বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন।

আগামীকাল সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত ভোটার তালিকা। ২৭ লক্ষ নিস্পত্তি করে যে তালিকা বিচারবিভাগীয় আধিকারিকেরা তৈরি করেছেন তা সোমবার প্রকাশিত হবে। এ দিনের সেই বিষয়টিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপন করেন। নেতা-কর্মীদের প্রতি তাঁর নির্দেশ, সোমবার যে তালিকা বার হবে তার দিকে নজর রাখতে হবে। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, খসড়া ভোটার তালিকা থেকে ভবানীপুরে ৪৪ হাজারের নাম বাদ পড়েছে। ১৪ হাজারের নাম বিচারাধীন রয়েছে।

এর পাশাপাশি, রাজ্যের শীর্ষ আমলাদের ভিনরাজ‍্যে নির্বাচনের কাজে বন্দি নিয়েও সরব হয়েছেন। তাঁর কথায়, রাজ্য থেকে ৫০ জন আধিকারিকে বদলি করে দেওয়া হয়ে। রাজ‍্যে যদি বর্তমানে কিছু ঘটে তাঁর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। জ্ঞানেশ কুমার সেসব কিছুর জন্য দায়ী থাকবেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুর কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০ হাজার ভোটে জেতানোর লক্ষ্যেমাত্রা স্থির করে দিয়েছেন। নেতা-কর্মীদের মনোবলে যাতে চিড় ধরতে না পারে তার জন্য কিছু দাওয়াই দিয়েছেন। কলকাতায় যত বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে ভবানীপুরকে ১ নম্বর করতে হবে বলেও বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরের বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই কেন্দ্র ‘হাই ভোল্টেজ’। এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সবারই। তবে গত লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় আটটি ওয়ার্ডের মধ্যে পাঁটি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে রয়েছে। কোথায় কী খামতি রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, প্রতিটি বাড়িতে কর্মীদের যেতে হবে। এক বার নয় তিন বার করে যেতে হবে। সেখানে গিয়ে ভোটারদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প সঙ্গে রাজ্যের প্রকল্পগুলির ফারাক কতটা। রাজ্যে সরকার বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ বন্ধ করেছে তা-ও বোঝাতে হবে।

এ ছাড়াও, ভবানীপুরের যদি প্রয়োজন হয়, অভিষেক নিজে সেখানে যেতে প্রস্তুত বলেও নেতা-কর্মীদের জানিয়েছেন। যে বুথগুলিতে পিছিয়ে রয়েছে বা অল্প ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল, সেসব বুথে লিড বাড়ানোর জন‍্য বার্তা দিয়েছেন অভিষেক। রবিবার ভবানীপুর কেন্দ্র থেকেই প্রচার অভিযান শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Share