Drugs Seized

ফের সীমান্তবর্তী এলাকা থেকে ২৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, বাংলাদেশে পাচারের আগে গ্রেফতার এক

পুলিশ সূত্রের খবর, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে। বুধবার রাতে মাজদিয়া বানপুর রোডে পিঠে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করছিল পাচারকারীরা।

গ্রেফতার হওয়া পাচারকারী।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণগঞ্জ
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৭

ফের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ। জানা গিয়েছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় নতুন করে শোরগোল পরে গিয়েছে। 

পুলিশ সূত্রের খবর, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছে। বুধবার রাতে মাজদিয়া বানপুর রোডে পিঠে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করছিল পাচারকারীরা। সেই দেখে পুলিশের সন্দেহ। তারপর তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। 

তল্লাশি করতেই ব্যাগগুলি থেকে প্রায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় হয়। পরে পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হওয়ার ঘটনায় সারা ফেলে দিয়েছিল। এ বার বাংলাদেশে পাচারের আগেই পুলিশের আবারও বড়োসড় সাফল্য।


Share