Death Due to Electrocution

বাড়ির পাখা চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের, তদন্তে পুলিশ

পরিবার সূত্রের খবর, মৃত যুবকের বাড়িতে বাবা মা স্ত্রী ও আট মাসের একটি শিশু কন্যা রয়েছে। দেবব্রত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৮:০৭

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম দেবব্রত ঘোষ। বয়স আনুমানিক ২৪ বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মাজদিয়া গাজনতলা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায়, দেবব্রত ঘোষ ঘোলাপাড়ার বাসিন্দা। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাজদিয়া গাজন তলায় তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে গরম অনুভব করলে তিনি বৈদ্যুতিক পাখা চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন।

পরিবারের লোকজন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর, মৃত যুবকের বাড়িতে বাবা মা স্ত্রী ও আট মাসের একটি শিশু কন্যা রয়েছে। দেবব্রত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। 

মঙ্গলবার হাসপাতাল থেকে দেহটি নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। পরে দেহটি ময়না তদন্তের জন্য নবদ্বীপ থানার পুলিশ কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।


Share