Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরেই উচ্ছ্বাস! এলাকায় লাড্ডু বিতরণ শান্তিপুর বিধানসভায়

এ দিন শান্তিপুর বিধানসভার সারাগরপাড়া ১৬ নম্বর ওয়ার্ডে পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করা হয়। এই অঞ্চলের বিজেপি কর্মীরা গত চার তারিখের মত এই দিনও গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন।

গেরুয়া আবির পড়িয়ে লাড্ডু বিতরণ করছেন বিজেপি কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০২:১০

শনিবার রবীন্দ্র জয়ন্তীতে শুভেন্দু অধিকারী বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। তিনি ছাড়াও আরও পাঁচজন মন্ত্রী শপথগ্রহণ করেছেন। মন্ত্রিসভার শপথ গ্রহণের পরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ধরা পড়েছে। শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই নয়, জেলায় জেলায় একই চিত্র দেখা গিয়েছে। এ বার নদিয়ার শান্তিপুরেও লাড্ডু বিতরণ করে উচ্ছ্বাস দেখালেন বিজেপি কর্মীরা। 

এ দিন শান্তিপুর বিধানসভার সারাগরপাড়া ১৬ নম্বর ওয়ার্ডে পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করা হয়। এই অঞ্চলের বিজেপি কর্মীরা গত চার তারিখের মত এই দিনও গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন। অঞ্চলের এক বিজেপি কর্মী জানান, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। প্রায় ৩০০ জন কর্মীর আত্ম বলিদান এর ফলাফলের ফলে এই জয় এসেছে। পুরনো সরকারের সময় আমরাঅনেক অত্যাচারিত হয়েছি। বিজেপি সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। সমগ্র এলাকাবাসীকে অভিনন্দন জানাতেই আমাদের এই উদ্যোগ। 

বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি শিবির ক্ষমতায় এসেছে। বিজেপি অন্দরে জল্পনা থাকলেও অবশেষে গতকাল শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নাম ঘোষণা করেছেন। আজ, শনিবার রাজ‍্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।


Share