Fake Officer Sticker Arrest

দোলের আগে মত্ত চালকের দাপট! পাটুলিতে দুর্ঘটনার কবলে সরকারি স্টিকার লাগানো গাড়ি, গ্রেফতার দু’জন

অভিযোগ, যে গাড়িটি ধাক্কা দেয় তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং অশোভন আচরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট গাড়িটিও আটক করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পাটুলি
  • শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:০৭

উইন্ডস্ক্রিনে ‘সরকারি আধিকারিক’ লেখা স্টিকার সাঁটানো একটি গাড়িকে ঘিরে বিতর্কের জেরে গ্রেফতার দু’জন। ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার বৈষ্ণবঘাটা-পাটুলিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি গলিতে সাদা রঙের একটি গাড়ি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এরপরই দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, যে গাড়িটি ধাক্কা দেয় তার চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং অশালীন আচরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট গাড়িটিও আটক করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, দোল ও হোলির সময় শহরে মদ্যপ ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বার কলকাতা পুলিশ কড়া নজরদারিতে রয়েছে। মঙ্গলবার দোলের দিন শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ পিকেট ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এ বছর দোল উপলক্ষে শহরের ৩৯৮টি জায়গায় পুলিশ পিকেট থাকবে।


Share