Suvendu Adhikari

বয়স বছর ৬৫! কাঁপা কাঁপা হাতে ছোলার ডালের ওপর তৈরি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। প্রথম বারের জন্য পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সূচনা হল। আর এই সূচনা লগ্নেই রানাঘাট বিধানসভার রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ ছোলার ডালের ওপর ফুটিয়ে তুললেন নয়া মুখ্যমন্ত্রীর ছবি।

শিল্পী মানিক দেবনাথ।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৮:২১

বয়স ৬৫ বছর। শরীরের ওপর তার ছাপও পড়েছে বিস্তর। কিন্তু বয়সের ছাপ ফেলতে পারেনি তার শিল্পসত্ত্বায়। রাজ্যে একদিকে যখন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেন, তখনই অন্য দিকে অক্লান্ত পরিশ্রম করে শিল্পকলা ফুটিয়ে তুললেন মানিক দেবনাথ। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই ছোলার ডালের ওপর ছবি এঁকে ফেললেন তিনি। 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। প্রথম বারের জন্য পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সূচনা হল। আর এই সূচনা লগ্নেই রানাঘাট বিধানসভার রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ ছোলার ডালের ওপর ফুটিয়ে তুললেন নয়া মুখ্যমন্ত্রীর ছবি। ছোলার ডালের ওপর পাঁচ মিলিমিটার সাইজের শুভেন্দু অধিকারীর ছবি ফুটিয়ে তুললেন শিল্পী মানিক দেবনাথ। এ দিন তিনি জানান, চারদিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফল। এর আগেও ছোলার ডালের ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মায়ের ছবি তুলে ধরেছিলেন। শুভেন্দু অধিকারীর ছবি তিনি তার হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। 

শুধু তাই নয়, এর আগে মানিক বিভিন্ন ধরনের কাজ করেছেন। কখনও স্লেট-পেনসিল দিয়ে নানা মডেল আবার কখনও বিভিন্ন পাতা, ফুল, কাগজ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন।  দীর্ঘ ৩৫ বছর ধরে শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী মানিক দেবনাথ। ইতিমধ্যে রাশিয়ার মিউজিয়ামে তার ছবি স্থান পেয়েছে।


Share