Suvendu Adhikari

কালীগঞ্জের তমন্না হত্যা মামলায় একের পর এক গ্রেফতার, অভিযুক্ত ১২ জনই পুলিশের জালে, তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী আরও জানান, তদন্তের স্বার্থে ভিনরাজ্য গুরুগ্রাম ও নাগপুরেও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। তাঁর দাবি, অপরাধ যেখানেই ঘটুক না কেন, তার বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তমান্না খুনের তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৯:৩৮

নদিয়ার কালীগঞ্জে ছয় বছরের তমন্না হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শনিবার এক্স হ্যান্ডেলে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লেখেন, ‘তমন্নার ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। কৃষ্ণনগর পুলিশ জেলার তড়িঘড়ি পদক্ষেপে আমি খুশি। তমন্নার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পরেই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের পরে আইনি ব্যবস্থা নিয়েছে। এফআইআর-এ নাম থাকা প্রায় সকলকেই গ্রেফতার করেছে পুলিশ।’

মুখ্যমন্ত্রী আরও জানান, তদন্তের স্বার্থে ভিনরাজ্য গুরুগ্রাম ও নাগপুরেও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। তাঁর দাবি, অপরাধ যেখানেই ঘটুক না কেন, তার বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন গ্রেফতার হওয়া ১২ জন অভিযুক্তের নামের তালিকাও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় ছয় বছরের তমন্নার। অভিযোগ ওঠে, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছিল। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ প্রথমে ১১ জনকে গ্রেফতার করে। পরে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হন তমন্নার মা। এরপর আরও একজনকে গ্রেফতার করা হলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ১২।


Share