Accident

সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের শোয়ের সেটে দুর্ঘটনা, ফ্লেক্স লাগানোর সময় ২০ ফুট নীচে পড়ে মৃত্যু হল টেকনিশিয়ানের

শুক্রবার সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। চন্দ্রকান্ত সোয়াইন ওড়িশার বাসিন্দা। কর্মসূত্রে তিনি গত কয়েক বছর ধরেই কলকাতাতেই থাকছিলেন। তাঁর বাড়িতে বৃদ্ধ বাবা-মা এবং দাদা রয়েছেন। তিনি সেট সাজানোর কাজ করতেন। তাঁর দাদা সূর্যকান্তও একই কাজ করেন। ভাইয়ের মৃত‍্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০২:২১

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসন্ন রিয়েলিটি শোয়ের সেটে দুর্ঘটনা। উচ্চতা থেকে পড়ে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। মৃতের নাম, চন্দ্রকান্ত সোয়াইন। পুলিশ সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, শুক্রবার জোকার নারায়ণী স্টুডিওতে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের আসন্ন রিয়েলিটি শোয় ‘খেলো বাংলা খেলো’-র শুটিংয়ের জন্য সেট তৈরির কাজ চলছিল। তার জন্য ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন চন্দ্রকান্তবাবু। তার জন‍্য তিনি ২০ ফুট উঁচুতে উঠেছিলেন। সেখানে কোনও ভাবে তিনি ইলেকট্রিকের তারের সংস্পর্শে আসেন। শর্টসার্কিট হতেই ২০ ফুট উচ্চতা থেকে সোজা নীচে এসে পড়েন। গুরুতর জখম অবস্থায় চন্দ্রকান্তবাবুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।

শুক্রবার সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। চন্দ্রকান্ত সোয়াইন ওড়িশার বাসিন্দা। কর্মসূত্রে তিনি গত কয়েক বছর ধরেই কলকাতাতেই থাকছিলেন। তাঁর বাড়িতে বৃদ্ধ বাবা-মা এবং দাদা রয়েছেন। তিনি সেট সাজানোর কাজ করতেন। তাঁর দাদা সূর্যকান্তও একই কাজ করেন। ভাইয়ের মৃত‍্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

তবে এই ঘটানার পরে আবার টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শর্টসার্কিট কী ভাবে হল তা নিয়েও প্রশ্ন তুলছে কেউ কেউ। টেকনিশিয়ানের মৃত‍্যুর পরে শনিবার সেট ও আলো তৈরির কাজ বন্ধ রাখা হয়ছে। যে শোয়ের জন‍্য সেট তৈরির কাজ চলছিল তা সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


Share