Special Intensive Rivision

বিধানসভা নির্বাচনের আগেই ফের দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে হবে বৈঠক

সূত্রের খবর, এসআইআর-এর কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্যের তরফে প্রায় আট হাজার ৫০৫ গ্রুপ-বি কর্মী নিয়োগ করা হয়েছে। বিপুল পরিমাণ সংশোধনের কাজ এখনও চলায় নির্ধারিত সময়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫

বিধানসভা নির্বাচন হতে দেরি আর মাত্র কয়েক মাস। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। তার আগে সারা রাজ্য জুড়ে জোরকদমে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। চলতি মাসের ১৪ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, এসআইআর-এর কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্যের তরফে প্রায় আট হাজার ৫০৫ গ্রুপ-বি কর্মী নিয়োগ করা হয়েছে। বিপুল পরিমাণ সংশোধনের কাজ এখনও চলায় নির্ধারিত সময়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এই আবহেই নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। তিনি সোমবার রাতে বা আগামীকাল সকালে দিল্লি চলে যাবেন বলে জানা গিয়েছে। বুধবার তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সামগ্রিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করতেই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠকে এসআইআর-এর বর্তমান পরিস্থিতি ও পরবর্তী রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।


Share